মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

কলকাতার সিনেমায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় দিয়ে তিনি দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। বর্তমানে কলকাতার সিনেমায় অভিনয় করছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এ নায়িকা।

যদিও সিনেমাটির নাম এখনও ঠিক হয়নি। তবে বুধবার (২৪ মে) মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে নায়ক হিসেবে থাকছেন সোমরাজ মাইতি। চলচ্চিত্রে পরিচিত মুখ না হলেও ছোটপর্দায় জনপ্রিয় তিনি। সিনেমাটি পরিচালনা করবেন বাবা যাদব।

সিনেমা প্রসঙ্গে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, বাবা যাদবের সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আশা করি এই কাজটি বরাবরের মতো সাকসেস হবে। আগস্ট মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে, বৃহস্পতিবার (২৫ মে) জামাইষষ্ঠীতে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ সিনেমাটি। অঙ্কুশের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া অভিনয় করেছেন রুদ্রনীল, সৌহিনী সরকার, অনির্বাণ ও প্রিয়াংকা সরকার।

সর্বশেষ পাওয়া সংবাদ