মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ক্যানসার আক্রান্ত ফ্যানের শেষ ইচ্ছা পূরণ করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : শাহরুখ খানকে কখনও বলা হয় কিং খান, কখনও আবার বলা হয় বলিউডের বাদশা। তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি আক্ষরিক অর্থেই কিং অফ হার্টস। একের পর এক ছবির শ্যুটিংয়ে তুমুল ব্যস্ত শাহরুখ খান, তারই মাঝে সময় বের করে এক ষাটোর্ধ্ব ফ্যানের শেষ ইচ্ছা পূরণ করলেন। ক্যানসারে আক্রান্ত সেই ফ্যানের শেষ ইচ্ছা একবার তিনি শাহরুখের সঙ্গে দেখা করতে চান। এবার কিং খান নিজেই মন্নত থেকে ভিডিয়ো কল করলেন সেই ফ্যানকে।

মরণরোগ ক্যানসারে ভুগছেন তিনি। এই বয়সেও তাঁর জীবন জুড়ে শুধুই শাহরুখ খান। শেষ সময়ে এসেও একটাই ইচ্ছা, স্বপ্নের নায়ক শাহরুখ খানকে একবার স্বচক্ষে দেখা। তিনি খড়দহের বাসিন্দা শিবানী চক্রবর্তী। তাঁর এই ইচ্ছাপূরণ করতে মরিয়া তাঁর কন্যা প্রিয়া চক্রবর্তী। কিছুদিন আগেই তিনি টুইটও করেন খোদ শাহরুখকে। ইতোমধ্যেই দশবার তাঁর কেমোথেরাপি হয়েছে শিবানী দেবীর। চিকিৎসকরাও দিয়ে দিয়েছেন বাঁচার সময়সীমা, শেষ জবাব। শেষ বয়সে মায়ের ইচ্ছাপূরণ করতে কাতর আবেদন জানিয়ে টুইটারে ভিডিয়ো পোস্ট করেছিলেন মেয়ে প্রিয়া চক্রবর্তী। সেই ভিডিয়ো পৌঁছে গিয়েছে খোদ শাহরুখের কাছেও। এরপরেই তিনি ভিডিয়ো কল করেন শিবানী চক্রবর্তীকে।

সোমবার প্রায় ৩০ মিনিট কথা হয় তাঁদের দুজনের। শিবানী চক্রবর্তীর জন্য প্রার্থনাও করেন শাহরুখ খান। ইতোমধ্যেই ফ্যানক্লাব থেকে শেয়ার হয়েছে একটি পোস্ট। ঝড়ের গতিতে ভাইরাল সেই পোস্ট। শিবানী চক্রবর্তীর মেয়ে প্রিয়া চক্রবর্তী জানান, শাহরুখ তাঁর মায়ের চিকিৎসায় আর্থিক সাহায্যও করবেন বলে কথা দিয়েছেন। এমনকী বলেছেন, কলকাতায় এলে তিনি অবশ্যই শিবানী চক্রবর্তীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যাবেন। তাঁর হাতের রান্না করা মাছের ঝোল খাবেন। এমনকী তাঁর মেয়ে প্রিয়ার বিয়েতেও উপস্থিত থাকবেন বলে শিবানী চক্রবর্তীকে কথা দিয়েছেন শাহরুখ খান।

বাড়ির দেওয়াল জুড়ে রয়েছেন একজনই। তিনি বলিউড অভিনেতা শাহরুখ খান। ডর, চক দে ইন্ডিয়া, জিরো থেকে শুরু করে দেওয়াল জুড়ে শাহরুখ অভিনীত নানান সিনেমার পোস্টার। এই ছবিটা খড়দহের দক্ষিণপল্লীর বাসিন্দা ষাটোর্ধ্ব বয়সী বৃদ্ধা শিবানী চক্রবর্তীর বাড়ির। জীবনের শেষ প্রান্তে এসে তাঁর একটাই ইচ্ছা, বলিউডের কিং খানকে একবার ছুঁয়ে দেখা। এবার সেই ইচ্ছের কিছুটা হলেও পূরণ হল শিবানী চক্রবর্তীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই খবর। কিং খানের আন্তরিকতায় মুগ্ধ নেটপাড়া। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

কোরিয়ান ভাষায় তৈরি হবে অজয়ের ‘দৃশ্যম’

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

লুঙ্গি পরে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি পরিচালক

আরিয়ানের ওয়েব সিরিজে শাহরুখ-রণবীর

সর্বশেষ পাওয়া সংবাদ