মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

আরিয়ানের ওয়েব সিরিজে শাহরুখ-রণবীর

বিনোদন ডেস্ক : আরিয়ান খান স্টার কিড হওয়ার জন্য় বরাবরই তিনি লাইম লাইটে থাকে। এবার তিনিও তাঁর বাবার দেখানো পথ অনুসরণ করে বলিউডে নাম লেখালেন। তবে অভিনয় নয়, বরং পরিচালনা দিয়ে বলিউডে নিজের ক্য়ারিয়ার শুরু করতে যাচ্ছেন আরিয়ান। প্রথম থেকেই আরিয়ান জানিয়ে এসেছিলেন যে, তিনি তাঁর পরিচালনার কাজে মন দিতে চায়। এবার তাঁর স্বপ্নপূরণের পালা। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর স্ক্রিপ্ট তৈরির কাজ।

ওয়েব সিরিজে পরিচালনা করবেন শাহরুখ পুত্র। যেখানে দেখা যাবে শাহরুখ খান এবং রণবীর সিং-কেও। তবে কেমিও চরিত্রে। আগামী ২৭ মে থেকে শুরু হবে ওয়েব সিরিজ শুটিংয়ের কাজ। সূত্রের খবর, ছয় এপিসোডে ভাগ করা থাকবে এই সিরিজ। শাহরুখ এবং রণবীর দুজনকেই দেখা যাবে দুই আলাদা এপিসোডে। ছোট ছোট চরিত্রে। তবে দুজনেই বেজায় উৎসাহী জুনিয়ার খানের জন্য কাজ করায়।

বর্তমানে স্টারকিডদের ডেবিউ নিয়ে ভক্তদের বরাবরই কৌতুহল। শাহরুখ খানের সন্তানেরা কবে ডেবিউ করবেন তা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। এবার তারই উত্তর মিলল। সুহানা খানের ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে। তবে শত চেষ্টা করেও আরিয়ান খানকে কেউ বলিউডে ডেবিউ করাতে পারেননি । কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় না, পরিচালনা করবেন। বারে বারে করণ জোহর তাঁর সঙ্গে দেখা করতে আসলেও তিনি এই প্রসঙ্গে কোনো মুখ খোলেননি।

শাহরুখ খান যে আরিয়ানের সঙ্গে কাজ করবেন তাঁর আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই। ছেলের পোস্ট দেখা মাত্র নিজেকে আটকে রাখতে পারেননি কিং খান। তিনি লিখেছেন, ‘দারুণ, ভাবনা, বিশ্বাস, স্বপ্ন দেখার পর্ব শেষ। এবার কাজের পালা। প্রথম কাজের জন্য অনেক শুভেচ্ছা। প্রথম কাজ সর্বদাই খুব বিশেষ হয়’। বাবার কমেন্ট দেখা মাত্রই আরিয়ান প্রকাশ্যেই আবদার করে বসেছিলেন, তিনিও অপেক্ষায় থাকবেন, কবে তাঁর বাবা সেটে সারপ্রাইজ ভিজিট দেবেন। ছেলের আবদার শুনে মুখ বুঁজে থাকলেন না শাহরুখ। পাল্টা লিখে জানালেন, ‘তিনি যেন শুটিং শিডিউল সকালে না রেখে দুপুরে রাখেন, তবেই সম্ভব’।

সম্প্রতি আরিয়ানকে নিয়ে গৌরী খান জানান যে, তাঁর ছেলে বেজায় ব্যস্ত। এখন শাহরুখ খানের ডেট পাওয়া সহজ, কিন্তু আরিয়ান খানের ডেট পাওয়া এখন আর সহজ নয়। ফ্যামিলি ফ্রেমের জন্য আগে থেকেই বুক করতে হয় আরিয়ানের ডেট।
সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

রিমান্ডে সংগীতশিল্পী নোবেল

‘ডন থ্রি’তে শাহরুখের বদলে রণবীর সিং!

ফারুকের আসনে ফেরদৌসকে এমপি দেখতে চান ওমর সানী

সর্বশেষ পাওয়া সংবাদ