মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

গায়ক নোবেল আটক

বিনোদন ডেস্ক : বিতর্কের অন্য নাম নোবেল। বারংবার তাঁর নাম জড়িয়েছে বিতর্কে। কখনও তাঁর কার্যকলাপ কখনও আবার তাঁর মন্তব্য, নোবেলকে নিয়ে বিতর্কের শেষ নেই। কখনও মদ খেয়ে মাতলামি, কখনও দুর্ঘটনা, কখনও রবীন্দ্র সংগীত নিয়ে বিরূপ মন্তব্য, একের পর এক কাণ্ড করেই চলেছেন দেশের সংগীতিশিল্পী মাইনুল আহসান নোবেল। কিছুদিন আগেই মঞ্চে উঠে মাইক ভাঙার জন্য খবরের শিরোনামে উঠে আসে নোবেলের নাম।

এবার অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ মে) নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা।

তিনি বলেন, গায়ক নোবেলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, নোবেলের স্ত্রীও তার বিরুদ্ধে ডিবির কাছে অভিযোগ করেছিলেন।

এর আগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে অনুষ্ঠানে না গিয়েও এক লাখ ৭২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।

গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ব্যাচ ২০১৬’-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। ১৭ মে আদালত মামলা আকারে এজাহার গ্রহণ করেছেন।

এজাহারে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়।

পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন।

আরও পড়ুন:

‘প্রতিদিন ৪ লক্ষ টাকার মাদক সেবন করে নোবেল’

মঞ্চে নোবেলের মাতলামি, জুতা ছুড়ে মারলেন দর্শকরা

ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, বাকি আছে শুধু মৃত্যু: নোবেল

ফারুকের আসনে ফেরদৌসকে এমপি দেখতে চান ওমর সানী

সর্বশেষ পাওয়া সংবাদ