মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে জনি ডেপের বাজিমাত

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর ১৬ মে কান চলচ্চিত্র উৎসবে ফিরেই বাজিমাত করেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। উৎসবে নিজের অভিনীত সিনেমা ‘জ্যাঁ দো বাঘি’র জন্য সাত মিনিটের ‘স্ট্যান্ডিং অভেশন’ পেয়েছেন জনি ডেপ।

উৎসবে আগত হাজারো দর্শক অভিনেতা ও জুরিদের সামনে এ সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনি ডেপ। সবাই যখন তাকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিলেন, এসময় তাকে চোখ মুছতে দেখা যায়। এ বিরল সম্মাননা দেখে তিনি বলেন, ‘আমি আমার ভালোবাসার মানুষ, আমার প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান লে প্যাক্ত-এর সঙ্গে এ সুন্দর মুহূর্ত শেয়ার করে নিতে চাই। এটা ছিল এমন একটা ছবি যার অর্থায়ন করা কঠিন হয়ে পড়েছিল। আমি বিমোহিত এবং আবেকআপ্লুত, ধন্যবাদ। ফরাসি ভাষার ছবি ‘জ্যাঁ দো বাঘি’ পরিচালনা করেছেন ফরাসি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা মাইওয়েন।

উৎসবে প্রবেশ করার আগে হাজার হাজার ভক্তের উচ্ছ্বাস ও করতালির মাঝে কান চলচ্চিত্র উৎসবে এসে পৌঁছান জনি ডেপ। বাইরে অপেক্ষমান ভক্তরা অনেকেই প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে চাইছিলেন, কেউ কেউ সফলও হয়েছেন এ কাজে। অনুষ্ঠানের লাল গালিচায় প্রবেশের আগে বাইরে ভক্তদের সঙ্গে পুরো পাঁচ মিনিট সময় কাটিয়েছেন ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’।

এদিকে ‘জ্যাঁ দো বাঘি’ সিনেমাটি যুক্তরাষ্ট্রের সিনেমা হলে প্রদর্শনের জন্য অনুমতি চাওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ