মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

রোহিত শেট্টির ‘সিংহম’ এ ভিকি কৌশল?

বিনোদন ডেস্ক : রোহিত শেট্টির সিংহম ফ্র্যাঞ্চাইজিতে দেখা যেতে পারে বলিউডের অন্যতম হার্টথ্রব ভিকি কৌশলকে। এর আগে রোহিত শেট্টির এই ফ্র্যাঞ্চাইজির অন্য়ান্য ছবিতে দেখা গিয়েছে অজয় দেবগন, রণবীর সিংহ এবং অক্ষয় কুমারকে। তবে ‘উরি’ খ্যাত নায়ক ভিকি এই ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হতে চলেছেন।

রোহিত শেট্টি ও অজয় দেবগন একসঙ্গে এগারো নম্বর ছবিতে কাজ করতে চলেছেন। সিংহম ফ্র্যাঞ্চাইজির দুটি ছবি পরপর দারুণ সাফল্য লাভের পরে তৃতীয় ছবি আসতে চলেছে ‘সিংহম এগ্যেইন’। চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। আর এবার পালা কাস্টিংয়ের। সিংহম রূপে অজয় দেবগনকেই দেখা যাবে এই ছবিতে। তবে নতুন চমক রূপে থাকবেন লেডি সিংহম। সিংহম ফ্র্যাঞ্চাইজির প্রথম লেডি কপ হিসেবে পর্দা কাঁপাতে আসছেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন।

যদিও ‘সিংহম এগ্যেইন’-এর চমক এখানেই শেষ নয়। অজয়-দীপিকার পাশাপাশি অক্ষয় কুমার ও রণবীর সিংহকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে এই ছবিতে। এমনকী কারিনা কাপুরকেও এই ছবিতে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। রোহিত শেট্টির সিনেমা মানেই অ্যাকশন, মসালা ও এন্টারটেনমেন্টে ভরপুর। একে আরও একধাপ এগিয়ে দিতে আসছে এই অ্যাকশন স্পাই ইউনিভার্সের অন্যান্য চরিত্ররা।

এর আগে অজয় দেবগনের সঙ্গে ‘সিংহম রিটার্নস’-এ স্ক্রীন শেয়ার করতে দেখা গিয়েছিল বেবোকে। দীপিকাকে এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেলেও কারিনার চরিত্রের বিষয়ে এখনও খোলসা করে জানাননি নির্মাতারা। একই ভাবে ভিকির চরিত্রটি কী সেটা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। জানা গিয়েছে ভিকিকে মাচো স্টাইলেই পর্দায় আনতে চাইছেন রোহিত। সেই হিসেবেই তৈরি করা হয়েছে ‘সিংহম এগ্যেইন’-এর চিত্রনাট্য়।

আগামী বছরের আগস্ট মাসে মুক্তির পরিকল্পনা রয়েছে এই ছবির। সেই হিসেবেই ছবির শ্যুটিঙয়ের কাজ ইতোমধ্যেই শুরু করতে চলেছেন পরিচালক। ২০২৪ সালে রিলিজ করার জন্যে প্রায় ১০০ থেকে ১১৫ দিন টানা শ্যুটিঙয়ের প্রয়োজন। জানা গিয়েছে অজয় দেবগন তাঁর পূর্ব পরিকল্পিত সকল কাজ দ্রুত শেষ করছেন যাতে তাঁর সমস্ত ফোকাস ‘সিংহম এগ্যেইন’-এর উপর থাকে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

প্রশ্মিতার প্রেমে পড়েছেন অনুপম রায়?

‘প্রতিদিন ৪ লক্ষ টাকার মাদক সেবন করে নোবেল’

ফারুকের আসনে আ.লীগের প্রার্থী হতে চান অভিনেতা সিদ্দিক

সর্বশেষ পাওয়া সংবাদ