মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

বাবার কবরের পাশে শায়িত হলেন চিত্রনায়ক ফারুক

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের পঞ্চম নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জানাজায় কয়েকশ মানুষ অংশ নেয়।

image-64

জানাজার আগে চিত্রনায়ক ফারুককে গার্ড অব অনার প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আস-সাদিক জামান।

image-63

এর আগে এই অভিনেতাকে শেষবারের মত এক নজর দেখতে তার পৈত্রিক ভিটায় ভিড় করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন শরৎ পাঠান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।

মঙ্গলবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা পৌঁছায় ফারুকের কফিন। সেখানে থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তরার বাসায়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বেলা পৌনে ১টার দিকে ফারুকের মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। সেখনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান এক সময়ের সহকর্মী শিল্পী, কলা-কুশলীরা।
বেলা সাড়ে ৩টায় এফডিসিতে জানাজার পর ফারুকের মরদেহ নেয়া হয় চ্যানেল আইয়ের কার্যালয়ে। বিকাল ৫টায় গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে আরেক দফা জানাজা হয়।

পরে ফারুকের মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া দক্ষিণ সোম গ্রামে। সেখানে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে চিত্রনায়ক ফরুককে।

সর্বশেষ পাওয়া সংবাদ