মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

কোহলির বায়োপিকে রাম চরণ!

বেনাদন ডেস্ক : ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘আরআরআর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিলে এই ছবি। ছবির সাফল্যের পর গোটা বিশ্বেই জনপ্রিয়তা পেয়েছেন রাম চরণ। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান ‘নাটু নাটু’ সম্প্রতি সেরা মৌলিক গান হিসাবে পেয়েছে অস্কার। ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি লিখেছেন চন্দ্র বোস এবং সুর করেছেন এমএম কীরাবাণী। শুধু অস্কারই নয়, গানটি গোল্ডেন গ্লোব ২০২৩ সহ অসংখ্য সম্মানিত পুরস্কারও পেয়েছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের কনক্লেভে নিজের ক্যারিয়ার থেকে শুরু করে তাঁর সাফল্য সহ আরও বেশ কিছু বিষয়ে মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার।

রাম চরণ জানান যে, শুধু তেলুগু ছবি নয়, হিন্দি ছবি করতেও তিনি আগ্রহী। তবে কোন ধরনের ছবি তাঁকে টানে, বা কোন ধরনের ছবি তিনি করতে চান? এই প্রসঙ্গে রাম চরণ বলেন, তিনি ক্রীড়া জগত নিয়ে একটি তৈরি কোনও ছবিতে বা কোনও খেলোয়াড়ের বায়োপিকে অভিনয় করতে চান। তিনি বলেন, ‘স্পোর্টসের উপর নির্ভর করে তৈরি ছবিতে কাজ করতে চাই। স্পোর্টস কেন্দ্রিক ছবিতে অভিনয় অনেকদিনের ইচ্ছে, যা এখনও পূরণ করা বাকি।’

বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান রাম চরণ? খুবই উত্তেজিত হয়ে অভিনেতা জবাবে বলেন, বিরাট কোহলি খুবই অনুপ্রাণিত করেন সবাইকে। তাই কোহলির চরিত্রে অভিনয় করা আমার কাছে আনন্দের। পাশাপাশি তিনি বিশ্বাস করেন যে, বিরাট কোহলির সঙ্গে তাঁর চেহারাগত মিলও রয়েছে। যদি তিনি সুযোগ পান তাহলে সেই ছবি দুর্দান্ত হবে।

প্রসঙ্গত, শুক্রবার ভারত অস্ট্রেলিয়া একদিনের ম্যাচ ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানেই খেলার মাঝে দেখা যায়, নাটু নাটু গানের স্টেপ করছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিয়ো। যদিও কয়েক সেকেন্ডের জন্যই সেই স্টেপ করতে দেখা যায় বিরাটকে। তবে ফ্যানেদের নজর এড়াতে পারেননি তিনি। দুয়ে দুয়ে এক করে ফেলেছে নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে জল্পনা, তাহলে কি সত্যিই বিরাট কোহলির বায়োপিকে দেখা যাবে রাম চরণকে?
নাটু নাটুর অস্কার জয়ের পর সম্প্রতি দেশে পা রাখেন রাম চরণ। শনিবার বেলা ১টা নাগাদ বিশেষ বিমানে বেগমপেট বিমানবন্দরে নামেন অস্কারজয়ী ‘আরআরআর’ অভিনেতা। শুক্রবার দিল্লি পৌঁছেছিলেন রামচরণ। গভীর রাতে ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে পড়েন সুপারস্টার। অভিনেতাকে ফুলে ভরিয়ে দেন অনুরাগীরা। ভক্তদের সম্বর্ধনা দেখে মুগ্ধ সুপারস্টার। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

শাকিবের মামলা নেয়নি পুলিশ, আদালতে যাওয়ার পরামর্শ

জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

সর্বশেষ পাওয়া সংবাদ