সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শিল্পকলার নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ধারা ৯(২) অনুযায়ী শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। এরপর ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক করা হলেও তিনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন।

পরবর্তীতে ৪ মার্চ একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়। আর গত ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

এক সপ্তাহের ব্যবধানে সেই পদে পূর্ণ দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন।

এই সম্পর্কিত আরো

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত

ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার

ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী