মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ডাকসু নির্বাচন: পূরণ করা ব্যালট দেওয়া সেই পোলিং অফিসারকে প্রত্যাহার

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্রতা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করেন।

এর আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করার অভিযোগ ওঠে পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ওই বুথ পরিদর্শন‌ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি স্বীকার করে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি