রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সংক্রান্ত অপতথ্য প্রচার না করতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

সোমবার (১০ আগস্ট) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়।

এনটিআরসিএ-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে।’

ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুজবের কথা উল্লেখ করে তিনি বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে কোনো ধরনের অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষভাবে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের পরীক্ষা গ্রহণ ও সুপারিশের কাজ পরিচালনা করে আসছে।

সরকার এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করার দিকেই গুরুত্ব দিচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ