সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য

দেশে প্রথম জিআই পণ্য মেলা শুরু ১১ মে

কর্পোরেট সংবাদ ডেস্ক: নাটোর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জিআই পণ্য মেলা। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আগামী ১১ মে চলনবিল অধ্যুষিত সিংড়াতে এ মেলা উদ্বোধন করবেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিজিটাল পল্লী’র ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মত জিআই পণ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল পল্লী মেলা। নাটোরের কাঁচাগোল্লাসহ দেশের ২০টি জিআই পণ্যকে দেশব্যাপী জনপ্রিয় করতে এ মেলা আয়োজন করা হচ্ছে। মেলাতে জিআই পণ্য ছাড়াও স্থানীয় উদ্যোক্তা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন।

আরও জানানো হয়, ‘গ্রাম থেকে বিশ্ব’-এ স্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে মডেল ই-কমার্স ভিলেজ হিসেবে ডিজিটাল পল্লীর বিভিন্ন কর্মকাণ্ড, পণ্য ও সেবার প্রসার ঘটাতে দেশব্যাপী পর্যায়ক্রমে আয়োজন করা হচ্ছে ডিজিটাল পল্লী মেলা। নাটোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ডিজিটাল পল্লী মেলা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিটাল পল্লী ফাউন্ডেশন ও ই-ফার্মারস’র রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ মোস্তাফিজুর রহমান এবং ই-ক্যাব ব্রান্ডিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আদনান আহমেদ।

এই সম্পর্কিত আরো

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত

ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার

ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী