সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য

দেশের খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: নসরুল হামিদ


দেশের খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বৃহস্পতিবার (৯ মে) পেট্রোবাংলায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আজকে বিশ্বে যারা উন্নত হয়েছে সবাই খনিজ সম্পদের ওপর নির্ভর করে। আমাদের যতটুকু সম্পদ রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিজ্ঞানীরা অনেকে নীরবে কাজ করেন, কিন্তু সেগুলো পরে আর আমাদের পর্যন্ত সেভাবে আসে না। আপনারা রিপোর্ট করে নিয়ে বসে থাকেন। কিছু রিপোর্ট প্রকাশ করে দেন।

তিনি বলেন, একটা বিভাগ আবিষ্কার করছে, আরেক বিভাগ লাইসেন্স দিচ্ছে, আরেকটি বিভাগ ব্যবসা করছে। তাহলে তো আবিষ্কারের জন্য আমাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। আপনারা কি চান সেটাতো আপনাদের দিক থেকে প্রস্তাবনা আসতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় গেছে এখন আর বসে থাকার সুযোগ নেই। দেশের খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। জিএসবিকে আরও আধুনিক ও শক্তিশালী করতে হবে। এসব বিষয়ে আপনাদের দিক থেকে প্রস্তাবনা আসা উচিত।

বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম বলেন, তাত্ত্বিক বিষয়ে আলোচনা করলে হবে না। তাত্ত্বিক দিকের পাশাপাশি প্রায়োগিক বিষয় যুক্ত থাকতে হবে। প্রকল্পটি কীভাবে বাণিজ্যিকভাবে সফল হবে তার দিকনির্দেশনা থাকতে হবে। তাহলেই আর্থিকভাবে সফল প্রকল্প গ্রহণ করা সম্ভব হবে।

এই সম্পর্কিত আরো

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত

ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার

ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী