সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য

ডলারের দাম বাড়ল ৭ টাকা

নিজস্ব প্রতিবেদক: ডলারের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে এক লাফে ডলারের দাম বেড়েছে ৭ টাকা। ‘ক্রলিং পেগ’ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচার নিয়ম চালু করায় এর দাম বেড়েছে। ১১০ টাকার ডলার তারা নির্ধারণ করে দিয়েছে ১১৭ টাকা।

আজ বুধবার (৮ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ডলারের নতুন এই দাম ঘোষণা করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

ক্রলিং পেগ হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। এক্ষেত্রে মুদ্রার দরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে। ফলে একবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না।

ডলারের এই দাম বাড়ানোর ফলে পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা মনে করছেন, ডলারের এ দাম বৃদ্ধির ফলে আমদানি ব্যয় বাড়তে পারে। তারা বলেন, এতদিন ডলার পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পাওয়া যাচ্ছিল এবং দাম তুলনামূলক কম ছিল। এখন একসঙ্গে সাত টাকা বাড়ানোর ফলে আমদানি ব্যয় বাড়বে, বাড়বে পণ্যের দাম। একই সঙ্গে বাড়বে মূল্যস্ফীতি।

এই সম্পর্কিত আরো

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত

ভারত থেকে আরও ১২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার

ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী