সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
অর্থ-বাণিজ্য

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক কোম্পানি দেশের সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে অংশ নিতে দরপত্র কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গত মার্চে এই দরপত্র আহ্বান করা হয়েছিল।

গত মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার পর আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৪ প্রমোশনাল সেমিনার শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশের সমুদ্রে কাজ করার অন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, করছেন। আজকের সেমিনারেও ১৫টির বেশি আন্তর্জাতিক কোম্পানি অংশ নিয়েছে।’

তিনি বলেন, ‘চলতি বছরে আহ্বান করা দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে। ফলে আমরা এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী’।

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য। এখন অনেক সুবিধা বেড়েছে। এখন দুই পক্ষের জন্যই লাভজনক চুক্তি করা হচ্ছে।’

‘আমরা মধ্যপন্থা অবলম্বন করে একটি পিএসসি (প্রডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট) করেছি’, বলেন তিনি।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে অস্থির থাকলেও দক্ষিণ এশিয়া অনেক শান্তিপূর্ণ একটি এলাকা। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের চিন্তা করেন, তারা এগুলো বিবেচনা করবেন। আমাদের সমুদ্রের আশপাশেই গ্যাসের অনেক বড় বাজার আছে। তুলনামূলক এই এলাকায় বিনিয়োগ করা কম ঝুঁকিপূর্ণ। সার্বিক দিক বিবেচনায় আমাদের মনে হচ্ছে, অনেকেই দরপত্র প্রক্রিয়ায় অংশ নেবেন।’

‘শেভরন আমাদের দেশে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটাই প্রমাণ করে যে, আমাদের দেশ কতটা সম্ভাবনাময়’, যোগ করেন তিনি।

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় রয়েছে।

এই সম্পর্কিত আরো

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত