সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
অর্থ-বাণিজ্য

সোনা রপ্তানিতে বাংলাদেশে সম্ভাবনা উজ্জ্বল

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে বিশ্ববাজারে সোনার অলংকার রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। দেশে স্বর্ণ কারখানার নির্মাণ কাজ চলছে। এতে এই খাতে বাংলাদেশের সক্ষমতা বহুগুণ বাড়বে।

বৃহষ্পতিবার (২ মে) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর রাজশাহী জেলা শাখার মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন বক্তারা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের সহ-সভাপতি জয়নাল আবেদীন খোকন বলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশের স্বর্ণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ ভাবে জুয়েলারি শিল্পের উন্নয়নে কাজ করছে। এর ফলে দেশের অন্যতম টেকসই রপ্তানি খাত হিসেবে জুয়েলারি শিল্পের সক্ষমতা তৈরি হচ্ছে।

জুয়েলারি শিল্পকে বিকশিত করতে বাজুসের কাযর্যক্রমের উত্তরোত্তর সফলতার জন্য রাজশাহী জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং স্বর্ণ ব্যবসায়ীরা বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সদস্য সচিব মোখলেছুর রহমান। আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আলী হোসেন।

দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর করছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সফরের অংশ হিসেবে বৃহষ্পতিবার রাজশাহী জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি