সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
অর্থ-বাণিজ্য

দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার ২৫ এপ্রিল পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ২২ হাজার ৭৬। সরকার করের আওতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন করদাতা সম্পৃক্ত হচ্ছেন করজালে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের শেষে টিআইএনধারীর সংখ্যা ছিলো ৯০ লাখ ২ হাজার ৫৫২। চলতি ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টিআইএন খোলা হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৫২৪- যা এর আগের বছরগুলোর তুলনায় বেশি।

মাঠ পর্যায়ের অফিসগুলোর মনিটারিং জোরদার ও বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) দেখানো বাধ্যতামূলক করায় টিআইএন গ্রহণকারীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন এনবিআরের কর্মকর্তারা।

এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ৪৩ ধরনের সরকারি-বেসরকারি সেবা গ্রহণে রিটার্ন জমা বাধ্যতামূলক করার ফল মিলছে। বিপুলসংখ্যক মানুষ টিআইএন নিচ্ছেন। এটি ভালো উদ্যোগ। যারা নতুন টিআইএন নিয়েছেন, তারা রিটার্ন দিলে কর বাড়বে এবং এর পাশাপাশি রিটার্ন জমাকারীর সংখ্যাও বাড়বে। পাশাপাশি মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের কারণে অনেকে টিআইএন নিচ্ছেন।

তবে তিনি মনে করেন, নতুন যারা টিআইএন নিচ্ছেন, তাদেরকে সঠিকভাবে করজালের আওতায় আনতে পারলে করের পরিমাণ বাড়বে।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি