মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
অর্থ-বাণিজ্য

এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ঈদে টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাংক। এ সময়ে শাখা বন্ধ থাকলেও এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অব সেলস (পস), কিউআর কোড ও অনলাইন ই–পেমেন্ট গেটওয়েতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশও দেওয়া হয়। কোনো ক্ষেত্রে কারিগরী ক্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

ঈদের আগে ব্যাংকে নিয়মিত শেষ লেনদেন হবে আগামী মঙ্গলবার। এর আগে শুক্রবার থেকে আগামী রোববার টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর সোম ও মঙ্গলবার খোলা রেখে টানা ৬ দিন সরকারি ছুটি। সাধারণত ঈদের বন্ধে এটিএমসহ অনলাইনভিত্তিক লেনদেনে চাপ বাড়ে। এরকম সময়ে আবার টাকা না পাওয়াসহ বিভিন্ন কারিগরী ক্রুটির কারণে টাকা তুলতে না পারার খবর পাওয়া যায়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের বন্ধে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ সময়ে যে কোনো ধরনের লেনদেনের এসএমএস অ্যালার্টের মাধ্যমে জানাতে হবে। গ্রাহক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য ব্যবস্থা নিতে হবে। যে কোনো অভিযোগ জানানোর জন্য সব সময় হেল্পলাইন চালু রাখতে হবে।

এটিএম বুথে পাহারাদারের সার্বক্ষণিক সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তা বুথ পরিদর্শন করতে হবে। পয়েন্ট অব সেলস এবং কিউআর কোডভিত্তিক লেনদেন সার্বক্ষণিক নিশ্চিত করার পাশাপাশি জাল–জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে হবে। এমএফএস সেবায় নিরবচ্ছিন্ন লেনদেন ও এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাক।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি