মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
অর্থ-বাণিজ্য

ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট বাড়ালো ইউএস-বাংলা

যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় আগামী ১৯ এপ্রিল থেকে ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই রুটে সপ্তাহে চারটি বাড়িয়ে ১১টি ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে এই রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

তিনি জানান, স্বাধীনতার পর ভারতের চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করা প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উন্নত চিকিৎসা সেবা নেওয়ার জন্য রোগীরা চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে গিয়ে থাকে। ফলে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে আগামী ১৯ এপ্রিল ২০২৪ থেকে সপ্তাহে ১১টি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বর্তমানে সপ্তাহে ঢাকা-চেন্নাই রুটে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

অতিরিক্ত ফ্লাইটগুলো আগামী ১৯ এপ্রিল থেকে সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার ঢাকা থেকে দুপুর ১টা ৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে চেন্নাই পৌঁছাবে। এছাড়া চেন্নাই থেকে অতিরিক্ত ফ্লাইটগুলো একই দিনে বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এছাড়া বর্তমানে সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং চেন্নাই থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে।

ঢাকা-চেন্নাই রুটের ন্যূনতম ওয়ান ওয়ের ভাড়া ১৫ হাজার ৪৬৭ টাকা ও রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৫৩০ টাকা।

ভারতের চেন্নাই ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ১৯ এপ্রিল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রতিদিন ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সব রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলার বহরে একটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই ইউএস-বাংলার বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-দিল্লি ও ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা। সংবাদ বিজ্ঞপ্তি।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত