মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
অর্থ-বাণিজ্য

বিজিএমইএর নতুন সভাপতি এসএম মান্নান সাত সহসভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মান্নান।

তিনি বর্তমান সভাপতি ফারুক হাসানের স্থলাভিষিক্ত হবেন। তার নেতৃত্বাধীন পর্ষদ ২০২৪-২৬ সালে মেয়াদে দায়িত্ব পালন করবে।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বৃহস্পতিবার সংগঠনটির নতুন সভাপতিসহ সাত সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে নির্বাচিত সহসভাপতিদের মধ্যে পাঁচজনই বিদায়ী পর্ষদেও একই দায়িত্বে ছিলেন।

আগামী ৬ এপ্রিল অনুষ্ঠেয় বিজিএমইএর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি দায়িত্ব নেবে।

এবার বিজিএমইএর প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিজাইন টেক্সের এমডি খন্দকার রফিকুল ইসলাম। সহসভাপতি নির্বাচিত হয়েছেন তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, সাদমা ফ্যাশনওয়্যারের এমডি মো. নাছির উদ্দিন, বিটপী গ্রুপের এমডি মিরান আলী, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব এবং এইচকেসি অ্যাপারেলসের এমডি রকিবুল আলম চৌধুরী।

গত ৯ মার্চ বিজিএমইএর পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পান বিজিএমইএর বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও সেহা ডিজাইন (বিডি) লিমিটেডের চেয়ারম্যান এসএম মান্নান কচির নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।

ওই দিন বিজিএমইএর পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে ৩৫টি পরিচালক প?দে ঢাকা ও চট্টগ্রামে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই হাজার ৪৯৬ ভোটারের মধ্যে ৮৯ শতাংশ বা দুই হাজার ২২৬ জন ভোট দেন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এসএম মান্নানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। এই প্যানেলের ৩৫ জনই জয়ী হন। তাদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ফোরাম নামের প্যানেল।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত