বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
অর্থ-বাণিজ্য

জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চায় দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশের জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। ঢাকায় সফরত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাথে।

শনিবার (১৩ মার্চ) বাজুস কার্যালয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুয়েলারি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। এসময় তারা বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশও দক্ষিণ আফিকা বিনিয়োগ করতে পারে। এতে দুই দেশের মধ্যেকার ব্যবসায়ীক সম্পর্ক বাড়বে।
এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন- বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে জুয়েলারি খাতে বিনিয়োগে অপার সম্ভাবনা আছে। তিনি আরো বলেন, সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।

এসময় বাজুসের সহ- সভাপতি মাসুদুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে জুয়েলারি খাত দিন দিন এগিয়ে যাচ্ছে, তাই তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে এই খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।

বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, এই দেশে ডায়মন্ড খচিত অলংকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বড় আকারে কোন ডায়মন্ড কাটিং কারখানা নাই। তাই তিনি অপার সম্ভাবনাময়ী ডায়মন্ড কাটিং কারখানা স্থাপনে বিনিয়োগ করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে আহ্বান জানান।

এই বৈঠকে দক্ষিন আফ্রিকার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এলিসা মাকওয়া, এছাড়া বাজুসের প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি এম এ হান্নান আজাদ, মো. রিপনুল হাসান, মো. জয়নাল আবেদীন, সহ সম্পাদক মোস্তফা কামাল, কাজী নাজনীন হোসেন, ফরিদা হোসেন, কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, নারায়ন চন্দ্র দে, মো.মজিবর রহমান খান, জয়দেব সাহা, মো. ছালাম, মো. আলী হোসেন।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত