বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
অর্থ-বাণিজ্য

গরুর মাংসের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: রোজা শুরুর আগেই গরুর মাংসের বাজারে ছড়িয়ে পড়েছে ‘আগুন’। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে মুসলমানরা রোজা পালন করবেন।

গত কয়েক বছরের মতো এবারও রোজার আগের দিন সব নিত্যপণ্যের মতো গরু-মুরগী; খাসিসহ সব মাংসের দামই যেনো নাগালের বাইরে। আজ সোমবার (১১ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসের তুলনায় বাজারে সবধরনের মাংসের দাম প্রায় ৫০ টাকা বেড়েছে। ফলে সরকারের বেঁধে দেয়া দামে কিনতে পারছে না ক্রেতারা।

রাজধানীর গরুর মাংসের দোকানগুলোতে প্রতি কেজি হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। যা গত ফেব্রুয়ারি মাসে ৭০০ থেকে ৭৫০ টাকায় পাওয়া যেত। দোকানিদের দাবি, বেশি দামে গরু কেনার কারণে বেশি দামে মাংস বিক্রি করতে হচ্ছে।

তবে রোজা সামনে রেখে বিভিন্ন পাড়া-মহল্লাতেও অস্থায়ী গরুর মাংসের দোকান দিয়েছেন অনেকেই। স্থানীয়ভাবে টাকা তুলে গরু কিনেছেন কয়েকজন। স্থানীয় লোকজনের কাছে কিছুটা কম মূল্যেই এসব দোকানে মাংস বিক্রি হচ্ছে।

এদিকে রোজা ঘিরে বাজারে বেড়েছে ব্রয়লার, দেশি ও সোনালি মুরগির দাম। সাতদিন আগেও ব্রয়লার মুরগির দাম ছিলো ১৮০ টাকা। দু’দিন আগে বিক্রি হয়েছে ২১০ টাকা। আর রোজার আগের দিন সেই মুরগী ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

দেশি মুরগির দাম এখন সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ৫০ টাকা। এক মাস আগেও দেশি মুরগী ছিলো ৫৮০ টাকা।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত