বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
অর্থ-বাণিজ্য

আগামী বাজেট হবে বেসরকারি খাত বান্ধব: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে বেসরকারি খাত-বান্ধব। অর্থনীতিতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও তা কাটিয়ে উঠছি।

আজ রোববার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাক বাজেট আলোচনা ২০২৪-২০২৫ বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে বেসরকারি খাত-বান্ধব। অর্থনীতিতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও আমরা তা কাটিয়ে উঠছি। রেমিট্যান্স, রফতানি খাত ও মুদ্রাবাজারের পরিস্থিতি আশাব্যঞ্জক। বেসরকারি খাতকে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। আগামী বাজেটে এর প্রতিফলন থাকবে।

অর্থমন্ত্রী বলেন, আমরা মাসখানেক আগে কাজ শুরু করেছি। সাম্প্রতিক সময়ে অর্থনীতির ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। তবে আশার বিষয় হলো, আমরা তা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রেমিট্যান্স গত বছরের তুলনায় চলতি বছর বৃদ্ধি পেয়েছে; যা আশাব্যঞ্জক।

মন্ত্রী আরও বলেন, এটিও অর্থনীতির জন্য আশাপ্রদ। রফতানি বৃদ্ধি পেয়েছে। বাজেট ঘাটতি হ্রাস করে মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার কাজ করছে। আমরা চাই বেসরকারি খাত আরও বৃদ্ধি পাক। ব্যবসায়ীদের প্রস্তাবগুলো আগামী বাজেটে বিবেচনা করা হবে জানিয়ে আবুল হাসান মাহমুদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে।

মন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক খাতে বেসরকারি খাতের অবদান আরও সম্প্রসারিত হচ্ছে। সরকারের তরফ থেকে বেসরকারি সহযোগিতা বৃদ্ধি করা হচ্ছে। আগামী বাজেট বেসরকারি খাতের জন্য উপযোগী বাজেট হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত