বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
অর্থ-বাণিজ্য

জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলতি সপ্তাহেই জ্বালানি তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

অাজ মঙ্গলবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ‘সামনে গরমের সময় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। জ্বালানি দাম সাশ্রয়ী করা হবে। এই সপ্তাহেই জ্বালানি ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে জ্বালানির দাম নির্ধারন করা হবে। বিশ্ব বাজারের তেলের দাম বিবেচনা করে দাম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। এ সপ্তাহেই প্রজ্ঞাপন হবে।’

এর আগে গত ৩ মার্চ জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছিলেন নসরুল হামিদ।

২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত তিন দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের। এতে প্রতি লিটার ডিজেল–কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা বা ৬৭ শতাংশ পর্যন্ত।

২০২২ সালের শেষদিকে জ্বালানি তেলের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দেয় আইএমএফ। তখন থেকেই সরকার নীতিমালা তৈরির পথে হাঁটছে।

বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা। আর পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত