শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই
অর্থ-বাণিজ্য

ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে ১১.৪৭ শতাংশ

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৫.৫১ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৪৭ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেনে ২৩.২৬ শতাংশ, ফ্রান্সে ৮.৬৭ শতাংশ, নেদারল্যান্ডসে ১৮.৯৭ শতাংশ এবং ইতালিতে ২৩.২২ শতাংশ আমাদের রপ্তানি বেড়েছে।

এতে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে ২০২২-২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রপ্তানি ৪.৪১ শতাংশ কমে ১.৪৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমেছে।

তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে আমাদের তৈরি পোশাক রপ্তানি ২.৭৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২.০৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি যথাক্রমে ২১.৩৫ শতাংশ ও ৫. ৪৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার এবং ৩৫২.৮৬ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

বিজিএমইএ পরিচালক বলেন, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ২৪.৯৩ শতাংশ বেড়ে ২.২৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৮০ বিলিয়ন মার্কিন ডলার।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ৩৯.৪৪ শতাংশ, ৫৪.১১ শতাংশ এবং ৩৭.০১ শতাংশ বেড়েছে। তবে ভারতে রপ্তানি হ্রাস পেয়েছে ৭.৬৯ শতাংশ।

এই সম্পর্কিত আরো

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই