বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২ ১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: - কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার ২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ
অর্থ-বাণিজ্য

ভোমরায় পণ্য আমদানি কমেছে ২ লাখ টন

অর্থ-বাণিজ্য ডেস্ক : বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে ডলার সংকটের পাশাপাশি ব্যাংকে এলসি জটিলতার কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে। ওই অর্থবছরে ২০২১-২২ অর্থবছরের তুলনায় পণ্য আমদানি ২ লাখ টনের বেশি কমেছে। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতৃদের দাবি, বৈষম্যের কারণে বন্দরে আমদানি কমছে।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, বিদায়ী ২০২২-২৩ অর্থবছর এ বন্দর দিয়ে বিভিন্ন প্রকার পণ্য আমদানি হয়েছে ৩০ লাখ ৯ হাজার ৫৪ টন। যার আমদানি মূল্য ছিল ৬ হাজার ৭৫৩ কোটি ২০ লাখ টাকা। এর আগের অর্থবছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে ভোমরা বন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছিল ৩২ লাখ ৯ হাজার ২৮১ টন। আমদানীকৃত এসব পণ্যের মূল্য ছিল ৮ হাজার ৯৭১ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী বিদায়ী অর্থবছর এ বন্দরে পণ্য আমদানি কমেছে ২ লাখ ২২৭ টন।

ভোমরা বন্দরের আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী মেসার্স রোহিত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রামকৃঞ্চ চক্রবর্তী জানান, ‘‌বেনাপোলে ফল আমদানিতে ব্যবসায়ীদের প্রতি ট্রাকে পচনশীল ওজন বাদ রেখে ডিউটি নেয়া হয়। কিন্তু ভোমরা বন্দরে ফল আমদানিতে পচনশীল হিসেবে কোনো ছাড় পাওয়া যায় না।’

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু জানান, ‘‌আমদানি-রফতানি বাড়াতে হলে সব ধরনের বৈষম্য দূর করে বন্দরের সক্ষমতা বাড়ানো খুবই দরকার।’

এই সম্পর্কিত আরো

স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজার গাছ

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে আটক ২

১৮ হাজার টাকার মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি

স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সিঙ্গার-বেকোর ‘ঈদুল আযহা ভরপুর সল্যুশন অফার’: কার্ড ঘষলেই মিলছে হাউসফুল অ্যাপ্লায়েন্স ও দারুণ উপহার

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ