সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

নতুন যুগে চট্টগ্রাম বন্দর, ঢুকবে যেকোনো আকৃতির জাহাজ

নিজস্ব প্রতিবেদক : ১০ মিটার গভীরতার পাশাপাশি ২০০ মিটার দীর্ঘ জাহাজ ভিড়িয়ে ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর। ব্রাজিল থেকে আমদানি করা ৬০ হাজার টন চিনিবাহী এমভি কমন এটলাস নামের জাহাজটি প্রধান জেটিতে ভেড়ানোর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করল এই বন্দর। এখন থেকে যেকোনো আকৃতির জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে।

সোমবার (১৬ জানুয়ারি) কুয়াশা ভেদ করে কান্ডারি নামের ৪টি টাগবোটের মাধ্যমে বহিনোঙ্গর থেকে চিনিবাহী জাহাজ এমভি কমন এটলাস নামের জাহাজটি নিয়ে আসা হয়। সিসিটি ওয়ানে সতর্কতার সঙ্গে জাহাজ ভেড়ানো হয়। এর মাধ্যমে ১০ মিটার দীর্ঘ এবং ২০০ মিটার গভীরতার জাহাজ প্রধান জেটিতে এনে দেশের আমদানি রফতানি বাণিজ্যের ইতিহাস গড়লো চট্টগ্রাম বন্দর।

এদিন দুপুরে এ উপলক্ষে জাহাজের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মার্শাল দ্বীপের পতাকাবাহী কমন এটলাস নামের এই জাহাজটিতে রয়েছে মেঘনা গ্রুপের আমদানি করা ৩৬ হাজার টন চিনি। অবশ্য বাকি ২৪ হাজার টন চিনি বহির্নোঙরে খালাস করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে বছরে ৪ হাজারের বেশি জাহাজ আসে। ছোট আকারের জাহাজগুলো প্রধান জেটিতে ভেড়ার সুযোগ পেলেও বড় মাদার ভ্যাসেলগুলোকে বহির্নোঙরে থেকে ঝুঁকিপূর্ণভাবে পণ্য খালাস করতে হতো।

১৯৭৫ সালে সর্ব প্রথম সবচেয়ে বড় জাহাজ হিসেবে সাড়ে ৭ মিটার গভীরতা এবং ১৬০ মিটার দীর্ঘ জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছিল। পরবর্তীতে ড্রেজিংয়ের মাধ্যমে ১৯৮০ সালে ৮ মিটার গভীর, ১৭০ মিটার দীর্ঘ; ১৯৯০ সালে সাড়ে ৮ মিটার গভীর, ১৮০ মিটার দীর্ঘ; ১৯৯৫ সালে ৯ মিটার গভীর ১৮৫ মিটার দীর্ঘ এবং ২০১৪ সালে সাড়ে ৯ মিটার গভীর ও ১৯০ মিটার দীর্ঘ জাহাজ প্রবেশের সুযোগ সৃষ্টি হয়।

সর্বশেষ সোমবার ১০ মিটার গভীরতার এবং ২০০ মিটার দীর্ঘ বিশাল আকৃতির জাহাজ প্রবেশ করল। এখন থেকে চট্টগ্রাম বন্দরে যেকোনো আকৃতির জাহাজ অবলীলায় প্রবেশ করতে পারবে।

সাধারণ আকৃতির তুলনায় ২০০ মিটার দীর্ঘ জাহাজগুলোর দ্বিগুণের বেশি কনটেইনার বহনের সক্ষমতা রয়েছে। ফলে বড় জাহাজ দিয়ে আমদানি কিংবা রফতানি করা গেলে খরচও যেমন কমে আসবে, তেমনি জাহাজ বহির্নোঙরে অবস্থান না করে বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারবে। এতে গড় অবস্থানকালও নিয়ন্ত্রণে থাকবে।

চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে প্রতি বছর ৪ হাজারের বেশি পণ্যবাহী জাহাজ আসছে। এসব জাহাজে ৩২ লাখ কনটেইনার এবং ১১ কোটি টন কার্গো পণ্য আসে।

সর্বশেষ পাওয়া সংবাদ