রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট
advertisement
অর্থ-বাণিজ্য

সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে

অর্থ-বাণিজ্য ডেস্ক: করদাতারা অনলাইন সিস্টেমের মাধ্যমে সারা বছরই তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই ঘোষণা দেন। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, এখন পর্যন্ত ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। ৩১ জানুয়ারির মধ্যে এই সংখ্যা ১৪ লাখ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা বন্ধ হয়ে যাবে না। করদাতারা ৩৬৫ দিনই তাদের রিটার্ন জমা দিতে পারবেন। যারা ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা দেবেন, তাদের জন্য হিসাব অন্য রকম হবে।

তিনি বলেন, স্বয়ংক্রিয়ভাবে ৩১ জানুয়ারির পরে যারা তাদের রিটার্ন জমা দেবেন, তাদের কিছু ব্যয় বহন করতে হবে। ২ শতাংশ হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ ২৪ মাসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত এই সুদ আরোপিত হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ