বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
অর্থ-বাণিজ্য

এস কে সুরের ৩ লকারে মিললো বিপুল পরিমাণ ইউরো, ডলার ও স্বর্ণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর ভল্টের লকারে তল্লাশি চালিয়ে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে। পাশাপাশি ৭০ লাখ টাকার এফডিআর ও প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের এক কেজি (প্রায় ৮৬ ভরি) স্বর্ণের অলংকার জব্দ করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, জব্দকৃত মালামাল ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে।

এর আগে রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত হয় দুদকের সাত সদস্যের প্রতিনিধি দল। পরে লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের বৈঠক হয়।

তবে সন্ধ্যা পর্যন্ত দুদকের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকেই অবস্থান করলেও দীর্ঘ এই সময়ে তারা এস কে সুরের ব্যক্তিগত লকারগুলো খুলতে পারেননি। অবশেষে রাতে তারা তিনটি লকার খুলতে সমর্থ হন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের ধানমন্ডির বাসা থেকে গত ১৯ জানুয়ারি ১৬ লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে ৪ কোটি টাকার ফিক্স ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন। ওই ডকুমেন্ট থেকে কেন্দ্রীয় ব্যাংকে তার ৩টি লকার থাকার নথি পাওয়া যায়। পরে আদালতের নির্দেশে লকারগুলো খোলার অনুমতি পায় দুদক।

সর্বশেষ পাওয়া সংবাদ