রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
3rd Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC. যশোরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড
advertisement
অর্থ-বাণিজ্য

হালুয়াঘাটের দুই স্থলবন্দর দিয়ে এক মাস পর ভারতীয় কয়লা আমদানি শুরু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে এক মাস পর ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে এই দুই স্থলবন্দর দিয়ে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা প্রবেশ করে। গত বছরের ২২ ডিসেম্বর ৯০ ট্রাকে এক হাজার ৮০ টন কয়লা প্রবেশের পর হঠাৎ রফতানি বন্ধ রাখে ভারতীয়রা।

বকড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, ভারতীয় ব্যবসায়ীরা ‘বড়দিন’ ও নতুন বছরে কয়েক দিন ছুটির কথা বলে আমাদের কয়লা দেওয়া বন্ধ করে দেয়। আমরা নিয়মিত যোগাযোগ করেও কয়লা পাইনি। সম্প্রতি তারা বলেছেন শনিবার থেকে নিয়মিত কয়লা রফতানি করবেন। সে অনুযায়ী ২৫ জানুয়ারি ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা পেয়েছি।

অশোক সরকার অপু আরও বলেন, স্থলবন্দরে কয়লার সংকট থাকলে শ্রমিকদের অলস সময় কাটাতে হয়। পুরাতন কয়লা থাকলে ক্রেতারা নিতে চায় না। নতুন আমদানি করা কয়লা না পেলে ক্রেতা আসেন না। ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হন।

তিনি বলেন, ভারত থেকে প্রতিদিন ৫০ ট্রাকে ৬০০ টন কয়লা রফতানি করার কথা। সপ্তাহে চার দিন কয়লা এলে অন্তত ১৬ হাজার ৮০০ টন কয়লা আমদানি হতো। এতে স্থলবন্দরে ব্যবসা জমজমাট হতো।

কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, ১৮টি ট্রাকে কয়লা আসার মাধ্যমে আমদানি-রফতানি আবারও শুরু হয়েছে। ভারতীয়রা নিয়মিত কয়লা রফতানি করুক এটা আমারা চাই।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ