শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

১০ মাসে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২.০৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জানুয়ারি-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি ২.০৬ শতাংশ কমেছে। ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ২০২৪ সালের অক্টোবরে ইইউভুক্ত দেশগুলো থেকে ১৪.৬০ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১৪.৯০ বিলিয়ন ডলার।

শুধু বাংলাদেশ নয়, শীর্ষ রপ্তানিকারক দেশগুলোও নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করেছে। অন্যদিকে, ইউরোপীয় দেশগুলির মোট পোশাক আমদানি ২.০২ শতাংশ কমেছে। ২০২৪ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাকের আমদানি ছিল ৬৮.৩৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৬৯.৮০ বিলিয়ন।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী ভালো ফল করেছে এবং প্রবৃদ্ধি ইতিবাচক।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ভিয়েতনামের রপ্তানি আয় শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ৩.০৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর কম্বোডিয়ার আয় ১৫.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২.৯৭ বিলিয়ন ডলারে। পোশাক পণ্য থেকে পাকিস্তানের রপ্তানি আয় ৮.৬৯ শতাংশ বেড়ে ২.৭৫ বিলিয়ন হয়েছে। কিন্তু ভারতের কমেছে দশমিক ৬৯ শতাংশ।

পোশাক পণ্যের এক নম্বর রপ্তানিকারক চীন ১.৬৪ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখেছে। চীন আয় করেছে ১৮.৮৭ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৯.১৮ বিলিয়ন ডলার।

ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক তুরস্ক ৬.৭৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করেছে এবং ৭.৭ বিলিয়ন ডলার আয় করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ