শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
অর্থ-বাণিজ্য

২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

অর্থ-বাণিজ্য ডেস্ক : আগামী ২০২৫ সালের জন্য নতুন ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বছরটিতে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকবে ২৭ দিন।

রোববার (১৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি একদিন বন্ধ থাকবে ব্যাংক। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ২৬ মার্চ, জুমাতুল বিদা ২৮ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।

আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে। যদিও এসময়ে মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। সে হিসাবে ঈদুল ফিতরের আগের ২ দিন, ঈদের দিন ও ঈদের পরের ২ দিন ব্যাংক বন্ধ থাকবে।

বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, মে দিবস উপলক্ষে ১ মে ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১১ মে ব্যাংক বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ৫ থেকে ১০ জুন অর্থাৎ ৬ দিন ব্যাংক বন্ধ থাকবে। ইদুল আজহায় ২ দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

ব্যাংক হলিডে উপলক্ষে একদিন ১ জুলাই, আশুরা উপলক্ষে ৬ জুলাই, জন্মাষ্টমী ১৬ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয় বাংলাদেশ ব্যাংকের নতুন তালিকায়।

সর্বশেষ পাওয়া সংবাদ