বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
অর্থ-বাণিজ্য

আমন মৌসুমের ধান-চালের মূল্য নির্ধারণ

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

তিনি বলেন, ধানের ক্ষেত্রে মূল্য হবে ৩৩ টাকা প্রতি কেজি। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৭ টাকা প্রতি কেজি। আতপ চালের ক্ষেত্রে ৪৬ টাকা প্রতি কেজি। উৎপাদন খরচ বিবেচনায় গত বছরের তুলনায় দাম দুই থেকে আড়াই টাকা বেড়েছে।

তিনি আরও বলেন, এ বছর পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে তিন লাখ মেট্রিক টন সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে আর দুই লাখ মেট্রিক টন ওপেন টেন্ডার পদ্ধতিতে। এরই মধ্যে টেন্ডার অনুমোদন ও দাখিল হয়েছে।

সিদ্ধান্ত হয়েছে আমন (সিদ্ধ ধান এবং চাল) সংগ্রহ মৌসুম শুরু হবে ১৭ নভেম্বর থেকে শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। আতপ চালের ক্ষেত্রে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত।

খাদ্য সচিব বলেন, সেদ্ধ চাল ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এ ধান ও চাল সংগ্রহ করা হবে। আতপ চাল সংগ্রহ করা হবে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ সময় পর্যন্ত।

চালের দাম কমানো নিয়ে পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, ওএমএস কর্মসূচি, খাদ্যবান্ধব কর্মসূচি, টিসিবির কার্যক্রম সেগুলো বাড়ানোর চেষ্টা চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ