শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
অর্থ-বাণিজ্য

ডায়মন্ডের অলংকার ক্রয়-বিক্রয় ও বিপণন নির্দেশিকা-২০২৪

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন। জুয়েলারী শিল্পের ঐতিহ্য, ব্যবসায়ীক সুনাম ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক দিক বিবেচনা করে ডায়মন্ডের অলংকার ক্রয়-বিক্রয় ও বিপণন নির্দেশিকা-২০২৪ প্রণয়ন করা হয়েছে, যা নিম্নরূপ:

১. ডায়মন্ডের অলংকার বিক্রয়ের ক্ষেত্রে 4C তথা (Color, Clarity, Carat, Cut) মানতে হবে।২. ডায়মন্ড জুয়েলারীতে শুধুমাত্র Natural Diamond এর অলংকার বিক্রি করা যাবে।
৩. প্রাকৃতিক ডায়মন্ড (Natural Diamond) এর নামে CZ (কিউবিক জিরকন), এডি (আমেরিকান/আর্টিফিশিয়াল ডায়মন্ড), CVD ল্যাবগ্রোন/সিনথেটিক ডায়মন্ড,HPHT (ট্রিটেড/পরিবর্তিত) ন্যাচারাল ডায়মন্ড, মোজানাইট বিক্রি করা যাবে না।
৪. ডায়মন্ডের অলংকার বিক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মান: কালার- ওঔ, ক্ল্যারিটি-ঝও থাকতে হবে।
৫. ডায়মন্ডের অলংকার বিক্রয়ের সময় বাধ্যতামূলক আন্তর্জাতিক মান-এর ল্যাব সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠানের সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়।
৬. ডায়মন্ড জুয়েলারীতে ১৮ ক্যারেটের নীচে সোনা ব্যবহার করা যাবে না।
৭. আন্তর্জাতিক মানের ল্যাব সার্টিফিকেট দিয়ে যারা ডায়মন্ডের অলংকার বিক্রি করবে না তাদের বিরুদ্ধে বাজুস সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
৮. ডায়মন্ডের অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১৫ শতাংশ ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ বাদ দিতে হবে (ভ্যাট বাদে মোট মূল্যের উপর)।
৯. ডায়মন্ডের অলংকারের ক্ষেত্রে যদি সোনার ক্যারেট, ওজন ও সেন্ট’র গড়মিল পাওয়া যায় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে যদি সরকারি সংস্থা কোন ব্যবস্থা গ্রহণ করে তাহলে বাজুস কোন দায় দায়িত্ব নিবে না।
১০. ডায়মন্ড জুয়েলারীর প্রতিটা পণ্যের ট্যাগে বাধ্যতামূলক বিক্রয় মূল্য থাকতে হবে।
১১. ডায়মন্ডের অলংকার বিক্রয়ের ক্ষেত্রে Combo Offer এবং কোন পণ্য সামগ্রী ফ্রী দেয়া যাবে না।
১২. ডায়মন্ডের অলংকার বিক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫% ডিসকাউন্ট প্রদান করা যাবে। যদি কোন জুয়েলারী প্রতিষ্ঠান এ নিয়ম অমান্য করে তাহলে ০৫ (পাঁচ) লাখ টাকা জরিমানাসহ বিধি মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩. বাজুসের তত্বাবধানে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এই টাস্কফোর্স যে কোন সময় যে কোন প্রতিষ্ঠানের ডায়মন্ডের অলংকারের মান, ওজন যাচাই বাছাই করতে পারবে।
১৪. সর্বোপরি বাজুসের নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

এই অবস্থায় ব্যবসায়ীক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উল্লেখিত বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করে ব্যবসাকার্য পরিচালনা করার জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ