শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
advertisement
অর্থ-বাণিজ্য

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৪ দিন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত তিন দিন বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল (হরিদাসপুরে)প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এ দুই বন্দর দিয়ে ভারতের তিন দিনেরও বাংলাদেশে শুক্রবার (২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি একদিন মোট চার দিন জন্য বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল (হরিদাসপুর) প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন বৃহস্পতিবার।

এদিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা জানান, অমিত শাহের আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সাথে ডগ স্কোয়াডও রয়েছে। পরিচয়পত্র ছাড়া বন্দরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান বলেন, “ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। পরে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।”

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি-২ ওমর ফারুক জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে কী না, আমার জানা নেই। সেহেতু ধরে নেওয়া যায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভারতীয় ইমিগ্রেশন থেকেও যাত্রী চলাচল বন্ধ নিয়ে কিছুই জানায়নি আমাদেরকে।

সর্বশেষ পাওয়া সংবাদ