শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ
advertisement
অর্থ-বাণিজ্য

স্মারক মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের ইতিহাসে সোনার দাম এখন সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এমন পরিস্থিতিতে তিনটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক ২২ ক্যারেট স্বর্ণের প্রতিটি মুদ্রার দাম বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করেছে। এর আগে গত ২৯ আগস্ট নির্ধারণ করা হয়েছিলো ১ লাখ ১৫ হাজার টাকা। অর্থাৎ এক লাফে ১০ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনা ও রুপার মূল্যবৃদ্ধির কারণে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল থেকে নতুন দাম কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস– ২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০–২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১–২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট সোনায় তৈরি এবং প্রতিটির ওজন ১০ গ্রাম। প্রতিটি সোনার স্মারক মুদ্রার দাম বাক্সসহ ১ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসের সোনার সর্বোচ্চ দামের রেকর্ড।

সর্বশেষ পাওয়া সংবাদ