শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
অর্থ-বাণিজ্য

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ রপ্তানি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় মধ্যে, দিয়ে ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এ ইলিশ পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান।

এদিকে ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ইলিশ পাঠানো হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ সরকার ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ ভারতে পাঠানো ঘোষণা দেয়। এরমধ্যে শুধু বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রফতানি করা হয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে ২০টি রফতানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়। প্রতিকেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা প্রায় ১ হাজার ১৮০ টাকা। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে শনিবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৩০০ টাকায়। কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ