শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
অর্থ-বাণিজ্য

জুলাই-সেপ্টেম্বরে বেশি রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৩ মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৬৫৪ কোটি ২৭ লাখ ডলার। এর মধ্যে সর্বোচ্চ ১০৩ কোটি ডলার পাঠিয়েছেন আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) আরব আমিরাত থেকে বাংলাদেশি প্রবাসীরা ১০৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এরপরই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আলোচ্য সময়ে দেশটি থেকে প্রবাসীরা ৯২ কোটি ডলার পাঠিয়েছে।

এ তালিকার শীর্ষ তিনে রয়েছে সৌদি আরব। এ দেশ থেকে প্রবাসীরা প্রায় ৮৬ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে- মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো ছিলো। একই ধারা অভ্যাহত থাকায় সদ্য সমাপ্ত এ মাসে ২৪০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

বৈধ পথে রেমিট্যান্স আসার পেছনে সচেতনতা কাজ করছে। আবার বৈধ পথে ডলারের দরবৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এতে রেমিট্যান্স আসার গতি বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

গত ২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়া নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর রিজার্ভ বাড়বে বলে আশ্বাস দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ