মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
অর্থ-বাণিজ্য

২ শতাংশ কমলো কোমল পানীয়র কর

অর্থ-বাণিজ্য ডেস্ক : প্রাণ, ট্রান্সকম বেভারেজেস, আব্দুল মোনেম এবং কোকা-কোলা বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক চিঠিতে কোমল পানীয়র ওপর ন্যূনতম কর সর্বোচ্চ ১ শতাংশ করার দাবি জানানোর পরেই কার্বোনেটেড পানীয় শিল্পে (বেভারেজ ইন্ডাস্ট্রি) ন্যূনতম কর ৫ শতাংশ থেকে ২ শতাংশ কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। বুধবার রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো যৌথ বিবৃতিতে জানায়, নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, কার্বোনেটেড বেভারেজের গ্রস প্রাপ্তির ওপর ৫ শতাংশ ন্যূনতম কর হার আরোপ করা হয়েছে। তবে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী কার্বোনেটেড বেভারেজের কাঁচামালের উৎসে আয়কর কেটে নেওয়া হতো। এই করকে অগ্রিম আয়কর হিসেবে বলা হতো। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, গ্রস প্রাপ্তির ওপর করের হার ছিল দশমিক ৬ শতাংশ। কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি, পূর্বের কর হারের সঙ্গে তুলনা করলে নতুন কর হার অনুযায়ী প্রায় ৮৩০ শতাংশ হারে কর বেড়েছে।

কর হার পরিবর্তনের ফলে এ খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন উৎপাদনকারীরা। কোম্পানির অর্থপ্রবাহ কমে যাবে, এসব প্রতিষ্ঠানে নতুন কর্মক্ষেত্র তৈরির সুযোগ কমে যাবে। একই সঙ্গে ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে বলেও মনে করছে কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আগামী তিন থেকে চার বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ও স্থানীয় বিনিয়োগ মিলে যার পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া এ খাতে বিভিন্ন পর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে ৩ লাখ লোকের কাজের সুযোগ তৈরি হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ