সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
দিল্লি বিমানবন্দরের আচরণে ক্ষোভ - সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ - কোচিংনির্ভরতা কমাতে আসছে নতুন সিলেবাস ও কারিকুলাম: শিক্ষামন্ত্রী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, দায়িত্বে নির্বাহী পরিচালক ইউএস-ইরান শান্তিচুক্তির আভাস - ব্যারেলপ্রতি তেলের দাম কমল ৪ শতাংশের বেশি মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে সম্মত ফুটবল বিশ্বকাপ ২০২৬ - কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু জার্মানির 'হোয়াইটওয়াশ' এড়াল অস্ট্রেলিয়া, সিরিজ জয় বাংলাদেশের আবারও বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
অর্থ-বাণিজ্য

জুন মাসেই ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: অবশেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে কক্সবাজারের খুরুশকুলে স্থাপিত দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্রে৷ জুন মাসেই এ বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া গেছে ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ। এমনটাই জানিয়েছেন এ বায়ু বিদ্যৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আব্দুল কাদের গনি।

তিনি জানান, চীনের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্মিত বায়ু বিদ্যুৎ প্রকল্পের ২২ টি টার্বাইনের ৭ টি তে মে মাসের ২৫ তারিখ থেকে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এ কেন্দ্রে। যা যুক্ত হচ্ছে জাতীয় গ্রীডে।

আব্দুল কাদের গনি জানান, জুন মাসের ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত এ বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া গেছে ৩০ লাখ ইউনিট বিদ্যুত। তিনি জানান,জাতীয় গ্রূডের সাথে যুক্ত এ বিদ্যুৎ কক্সবাজারেই সরবরাহ করা হবে। কক্সবাজারের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকলে তা অন্য জায়গায় ব্যবহার হবে। জানা গেছে কক্সবাজার শহরের জন্যে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। এ বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি হলে কক্সবাজারে আর বিদ্যুৎ সংকট থাকবেনা বলে তিনি জানান।

চীনের অর্থায়নে ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নবায়নযোগ্য জ্বালানীর এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এ বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হলে যার ২২ টি টারবাইন থেকে পাওয়া যাবে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

সর্বশেষ পাওয়া সংবাদ