বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি - ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা - সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত 2nd Quarter Un-Audited Financial Statements of IFIC Bank PLC নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস বছরের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৭.৬ শতাংশ তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪ শতাংশ প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাহসিন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন
advertisement
অর্থ-বাণিজ্য

টিসিবির জন্য তেল-চিনি কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১২ হাজার ৫শ মেট্রিক টন চিনি এবং ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১৪ জুন) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

চিনি কিনতে ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা এবং তেলে ১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে। মোট ব্যয় হবে ১৯৩ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকা।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব সাঈদ মাহবুব খান।

আজকে টেবিলে চিনি ও সয়াবিন তেলের দুটি প্রস্তাব এসেছে। দুটি প্রস্তাবেরই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দর পদ্ধতিতে সিঙ্গাপুরের প্রিন্সিপাল মেট্রিস প্রাইভেট লিমিটেড থেকে ১২ হাজার ৫শ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এখানে প্রতি মেট্রিক টন চিনির মূল্য ধরা হয়েছে ৪৭৭ দশমিক ৯৪ মার্কিন ডলার হিসাবে ৫৯ লাখ ৪৪ হাজার ২৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা।

তিনি বলেন, একই পদ্ধতিতে সিটি এডিবয়েল লিমিটেড থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬১ দশমিক ৩৭ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ