বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
অর্থ-বাণিজ্য

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

কর্পোরেট ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (১ মার্চ) সকাল থেকে ২ দিনের জন্য বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এ উপলক্ষে ১ ও ২ মার্চ পুরো ত্রিপুরা রাজ্যজুড়ে পরিবহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একারণে বুধবার ও বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তবে ৩ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৪ মার্চ থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, প্রতিদিন এ বন্দর দিয়ে মাছ, রড, সিমেন্ট, পাথর, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে।

সর্বশেষ পাওয়া সংবাদ