মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
অর্থ-বাণিজ্য

বইমেলায় ৫ কোটি টাকার বিক্রি কমেছে

নিজস্ব প্রতিবেদক : এবারের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। যেখানে গতবছর অর্থ্যাৎ ২০২২ সালের বইমেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এতে বিক্রি কমেছে ৫ কোটি টাকা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।

তিনি জানান, পুরো বইমেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে ১ কোটি ২৪ লাখ টাকার।
তবে এটা প্রকৃত চিত্র বলা যাবে না। কারণ, অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

মুজাহিদুল ইসলাম জানান, বইমেলার তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী এবার ৩ হাজার ৭৫০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য কেন্দ্রে আসেনি। এবারের বইমেলায়ও ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে। এ ছাড়া আর্চওয়ে হিসাব অনুযায়ী, এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন দর্শনার্থী এসেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৩ শুরু হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ