শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ভূমিদস্যু ও কিশোর গ্যাংয়ের হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি

নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের অনিক ভৌমিকসহ এক ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (৩১ মে) সকাল ১০টার দিকে মাইজদী বাজারে সংবাদ সম্মেলনে এ আকুতি জানান ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্য অনিক ভৌমিক অভিযোগ করেন, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নন্দ দুলাল ভৌমিক ও তার সহযোগ স্থানীয় সন্ত্রাসীরা তাদের সম্পত্তি দখল করে প্রাণনাশের হুমকি দিচ্ছে। স্থানীয় মেম্বারসহ অনেকেই এই সন্ত্রাসীদের আশ্রয় প্রশয় দিচ্ছে। তারা আরো জানান, এই সন্ত্রাসীদের ভয়ে তারা এলাকায় যেতে পারছেন না। নন্দ ভৌমিক আদালতের আদেশ অমান্য করে নালিশী ভূমিতে ভবন নির্মাণ করে। বাধা দিলে পুলিশের সামনে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যাহার জিডি নং-৮৮০।

অভিযোগের বিয়য়ে জানতে চাইলে নন্দ দুলাল বলেন, আমরা একই বাড়ির লোক। তাদের সাথে একটি জায়গা নিয়ে আমাদের বিরোধ চলছে। তবে হত্যার হুমকির অভিযোগ সঠিক নয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ