শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় গ্রাম্য কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহ পিরতলী মাঠ নামক স্থান থেকে আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী (৪৮) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ১ জুন ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালী ভান্ডারদহ পিরতলী মাঠ নামক স্থান থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে কাচারি পাড়ার মৃত দেসের আলীর ছেলে। নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী কবিরাজি পেশায় যুক্ত ছিলেন এবং চাষাবাদ করতেন বলে জানা যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহ পিরতলা মাঠ নামক স্থানে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খরব দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিচয় শনাক্ত করে। শনাক্তের পর জানা যায় নিহতের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন এবং চাষাবাদ করতেন।

স্থানীয়রা আরও জানান, নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলীর দুই ছেলে মালেশিয়া প্রবাসী।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ