বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড আরও ৫ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধ, বিলবোর্ড ৭টায় নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি ব্যাংক ম্যানেজারের ভূমিকা কী? - লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’! রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ন্যায্যমূল্যে সবজি বিক্রি

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

আজ রোববার সকাল থেকে চুয়াডাঙ্গা শহরের শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রমের শুরু হয়। এতে ১৩ পদের শাক সবজি ও কাঁচাপণ্য বিক্রি করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদেরকে একটু স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কার্যক্রম শুরু হয়েছে। মূলত কৃষকদের কাছ থেকে সবজি কিনে এনে সরাসরি ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে। কার্যক্রমের প্রথম দিনেই ভালো সাড়া মিলেছে। এ কাজ অব্যহত থাকবে।

image-48

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ন্যায্য মূল্যে সবজি বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাফিজুর রহমান মাফি, সদস্য আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ