ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকা-গফরগাঁও সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মোঃ পল্টন (৫০) নিহত হয়েছেন। এতে ৪ সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত সিএনজি চালক মোঃ পল্টন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরজিনারী এলাকার মৃত হোসেনের ছেলে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভালুকা উপজেলার ধীতপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ট্রাক চালক তকির আহম্মেদ(৩৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্র কুন্ড এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, ভালুকা উপজেলার ধীতপুর বাজার এলাকায় দ্রুতগামী একটি সিএনজি (গাজীপুর-থ-১১-৯৪৭৪) ঘটনাস্থলে পৌছলে গফরগাঁওগামী একটি ট্রাক(ঢাকা-মেট্রো-ড-১১-১৩৬৮)এর মাঝে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালক পল্টন নিহত হন এবং ৪ সিএনজি যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। তাদের মাঝে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম আব্দুল ওয়াদুদ (৩০) বাকী তিন আহতের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর স্থানীয়া ব্যারিকেড দিয়ে চালকসহ ট্রাকটি আটক করলে উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর করেন।এ দূর্ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার এএসআই দুলাল কুন্ডু জানান, “নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে স্থানীয়রা ধরে আনলে পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। “