সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
সারাদেশ

মৌলভীবাজারে ঔষধ কোম্পানিতে ১৩ জনকে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে বেক্সিমকো ঔষধ কো: ডিপোর ১৩ জন সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ৩ ডাকাত। পুলিশ বলছে এটি একটি রহস্যজনক ঘটনা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ঔষুধ কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।

বেক্সিমকো কোম্পানির ডেপুটি ম্যানেজার রেজা মিয়া বলেন, রাতে ডিপোর সেটে আমাদের ৭ জন কর্মচারী কাজ করছিল। হঠাৎ রাত অনুমানিক ৩টার দিকে ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাহিরে থাকা দারোয়ান সহ ১৩ জনকে জিম্মি করে ফেলে। পরে ডিপোর গেটের তালা ভেঙ্গে তৃতীয় তলায় আমার ঘরের দরজা ভেঙ্গে তাদেরকে আমার রুমে হাত-পা বেঁধে ফেলে দেয়। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙ্গে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, তিনজন লোক এত মানুষকে জিম্মি করে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। তবে এটা আমরা তদন্তের জন্য অভিযান পরিচালনা করবো। তদন্ত মোতাবেক এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো