সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের
সারাদেশ

সিংগাইরে টেস্টি ট্রিটের দুর্গন্ধযুক্ত খাবার বিক্রির অভিযোগ

সাইফুল ইসলাম তানভীর: ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অনুষ্ঠানে টেস্টি ট্রিট সিংগাইর আউটলেটের বিরুদ্ধে দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অনুষ্ঠানে নামীদামী এ ব্রান্ডের প্যাকটজাত খাবার চিকেন টিক্কা স্যান্ডউইচ খাওয়ার সময় দুর্গন্ধের সত্যতা মেলে।

জানা গেছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্টাফদের সকালের নাস্তার জন্য ৪৩ প্যাকেট টেস্টি ট্রিটের খাবার সরবরাহ করা হয়। আগের দিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অর্ডার অনুযায়ী ওই কোম্পানির প্রতিনিধি বুধবার সকালে নাস্তার প্যাকেটগুলো নেন। প্যাকেটে থাকা চিকেন টিক্কা স্যান্ডউইচ অতিথিদের পরিবেশন করলে খেতে গিয়ে তাদের কাছে পঁচা-দুর্গন্ধ ধরা পড়ে। এ সময় অনেকে না খেতে পেরে ফেলে দেয়। পরে বিষয়টি নিয়ে হৈচৈ পড়ে যায়। যদি ওই স্যান্ডউইচের প্যাকেটের স্টিকারে প্রোডাক্ট উৎপাদন ১৮ ফেব্রুয়ারি ও মেয়াদোত্তীর্নের তারিখ ১৯ ফেব্রুয়ারি উল্লেখ রয়েছে।

দুর্গন্ধযুক্ত ওই খাবারের স্যাম্পল নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিংগাইরে কর্মরত এমপিও আব্দুর রহমান টেস্টি ট্রিটের আউটলেটে গিয়ে অভিযোগ করেছেন বলে তিনি জানান।

এদিকে সিংগাইর বাসস্ট্যান্ডের চা বিক্রেতা কুটি মিয়া অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে ওই শোরুম থেকে একটি কেক কিনে বাড়িতে নিয়ে যাই। খেতে গিয়ে বাসি-পঁচা হওয়ায় ফেলে দেয়া হয়েছে। আর কোনোদিন যায়নি।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হাফিজুর রহমান জানান, আমি ছাড়া আমার হাসপাতালের স্টাফ এবং স্থানীয় দু’জন সংবাদকর্মীও পঁচা- দুর্গন্ধযুক্ত এ খাবার খেতে না পেরে ফেলে দিয়েছেন।

টেস্টি ট্রিট সিংগাইর বাসস্ট্যান্ড শাখার সেলস্ এক্সিকিউটিভ দুদুল খান বলেন, ওষুধ কোম্পানির লোকজন কিছু স্যান্ডউইচ নিয়ে এসে অভিযোগ করে গেছেন। প্রোডাকশনে কোনো সমস্যা হয়ে থাকলে আমাদের হাতে কিছু নেই। বিষয়টি ব্রাঞ্চ ইনচার্জ ও এরিয়া ম্যানেজার স্যার দেখবেন।

এ ব্যাপারে টেস্টি ট্রিট সিংগাইর ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার রকিবুল হাসান বলেন, বিষয়টি আউটলেট থেকে আমাকে জানানোর পর আমি নিজে টেস্ট করে ওরকম কোনো দুর্গন্ধ পাইনি। টিক্কা স্যান্ডউইচের স্বাদই এমন। প্রোডাক্ট ভাল ছিল, সমাধান হয়ে গেছে। মনে হয়না এটা নিয়ে পত্রিকায় রিপোর্ট করা ঠিক হবে।

এই সম্পর্কিত আরো

ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের