সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের
সারাদেশ

বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত, শ্বশুর- শ্বাশুড়িসহ গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল দেয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি রূপালী বেগম (৩৮) নিহত হয়েছেন। এঘটনায় রুপালী বেগমের স্বামী পলাশ প্রামানিক গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবর মোজাম্মেল হক (৩২) তার স্ত্রী আফরোজা (২৫),বাবা রশেদ আলী (৬৫) ও মা মরিয়ম বেগমকে(৬০)গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৯ টার সময় কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পাঁচটায় রুপালী বেগম মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাশেদ আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে তার ছেলে পলাশ ও মোজাম্মেলের ঘরে বিদ্যুৎ সঞ্চালন হয়। বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে দুই ভাই এর স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। একপর্যায় দুই ভাই ও তাদের বাবা-মা ঝগড়ায় জড়িয়ে পড়ে। দুই ভাই এর মধ্যে হাতাহাতি শুরু হলে মোজাম্মেল তার বড় ভাই ও ভাবীকে ছুরিকাঘাত করে। পরে তাদেরকে কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাত একটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাত পাঁচটার দিকে রুপালী বেগম মারা যায়।

ওসি বলেন, এঘটনায় রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রুপালী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার চারজনের নামে মামলা দায়ের হবে।

এই সম্পর্কিত আরো

ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের